১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটে ‘টাইম ওয়্যার দ্য ওয়ার্ল্ড’ শো-রুমের যাত্রা শুরু, দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
সিলেটে ‘টাইম ওয়্যার দ্য ওয়ার্ল্ড’ শো-রুমের যাত্রা শুরু, দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট নগরীর পূর্ব জিন্দাবাজারে ‘টাইম ওয়্যার দ্য ওয়ার্ল্ড’ নামের নতুন শো-রুমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) পূর্ব জিন্দাবাজারস্থ খয়রুন প্লাজায় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজকীয় সউদী দূতাবাস বাংলাদেশের সিলেট বিভাগীয় প্রতিনিধি ও কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাত ও খতিব শাইখ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন সিলেট আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি জিয়াউর রহমান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক আহমদ, তানভীর রশিদ, মোস্তাক, হাসান আহমদ। এসময় উপস্থিত ছিলেন হাওয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব এবং জল্লারপাড় জামে মসজিদের ইমাম ও খতিবসহ ব্যবসায়ী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নতুন এই শো-রুমে পুরুষদের জন্য পাঞ্জাবি, পায়জামা, শার্ট, টি-শার্টসহ বিভিন্ন পোশাক পাওয়া যাবে। এছাড়াও নারীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ব্যাগ, জুতা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী। শিশুদের জন্যও রাখা হয়েছে আকর্ষণীয় পোশাক ও পণ্যসামগ্রী।

পরিচালকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, কবির আহমদ, মিজানুর রহমান, আরিফ আহমদ, বেলাল আহমদ, কাদির আহমদ, মোহাম্মদ আলী, কামাল আহমদ।

পরিচালকবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সিলেটের ক্রেতাদের মানসম্মত ও আধুনিক পোশাক-পরিচ্ছদ এবং প্রয়োজনীয় সামগ্রী সুলভ মূল্যে সরবরাহ করাই ‘টাইম ওয়্যার দ্য ওয়ার্ল্ড’-এর মূল লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, ক্রেতাদের আস্থা ও ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই সিলেটে একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই নিউজ ৩০৮ বার পড়া হয়েছে