১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মকসুদ আহমদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত মার্চ ১২, ২০২৬, ০৪:১৪ অপরাহ্ণ
সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মকসুদ আহমদের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মোঃ মকসুদ আহমদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে ব্যবসায়ী মকসুদ আহমদ বলেন, একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে অপপ্রচারে লিপ্ত রয়েছে। আমি ব্যবসার পাশাপাশি সামাজিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণ ও সেবামূলক কাজ করে যাচ্ছি। আমার ভালো কাজগুলো দেখে ঈর্ষণ¦ীত হয়ে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন ও সুনাম ক্ষুণ্ন করতে এ ধরনের মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচার চালানো হচ্ছে। যা সম্পূর্ণ পরিকল্পিত।

বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মোঃ মকসুদ আহমদ অনতিবিলম্বে অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

এদিকে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মোঃ মকসুদ আহমদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তাঁর সম্মানহানি করার লক্ষ্যে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা বলেন, মকসুদ আহমদ দীর্ঘদিন ধরে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ব্যাপক সুনাম অর্জন করেছেন। তাঁর এই সুনাম ক্ষুন্ন করতে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়। তারা অবিলম্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এই নিউজ ৩২৪ বার পড়া হয়েছে