সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলার অধিবাসীদের সংগঠন ‘মৌলভীবাজার সমিতি, সিলেট’ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সিলেট নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির জীবন সদস্য ক্কারী মাওলানা কে এম আশরাফ আলী ও স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
ইফতার মাহফিলে রামাদানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জামিল আহমদ চৌধুরী, প্রফেসর ড. সৈয়দ আশরাফুর রহমান, হাজী এম এ মতিন, উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্যাংকার জসীম উদ্দিন, এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, মো. রুস্তম খান, সমিতির শিক্ষা ট্রাস্টের সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ছয়ফুল কবির চৌধুরী, প্রফেসর চৌধুরী মামুন আকবর ও অধ্যাপক মো. মুহিবুর রহমান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সমিতির সহসভাপতি অধ্যাপক সৈয়দ আব্দুল ওয়াদুদ, সাবেক সাধারণ সম্পাদক মো. সিকন্দর আলী ও মিফতাউল হক সুইট, সমিতির জীবন সদস্য শাবিপ্রবির অধ্যাপক মো. মুহিবুল আলম, বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. তৌহিদুল ইসলাম ইমদাদ, অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. শফিকুর রহমান ও আব্দুর রাজ্জাক, দৈনিক প্রভাতবেলা সম্পাদক কবির আহমদ সুহেল, ড. তুতিউর রহমান, এডভোকেট জাফর ইকবাল তারেক প্রমুখ।
সমিতির বর্তমান কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক এডভোকেট সাইফুর রহমান ও মফিক মোহাম্মদ, অর্থ সম্পাদক এডভোকেট অরূপ শ্যাম বাপ্পী, সাংগঠনিক সম্পাদক একেএম ওয়াহিদুর রব জগলু, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এম এ আজিজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক সুহেল, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা, সমাজসেবা সম্পাদক দুরূদ মোহাম্মদ, প্রচার সম্পাদক অধ্যাপক আবুল কাশেম, মহিলা বিষয়ক সম্পাদক রহিমা পারভীন লিলি, কার্যনির্বাহী সদস্য মো. আব্দুল ওয়াহিদ, চৌধুরী এনায়েত মাওলা রাজু ও মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে ইসলামি সঙ্গীত পরিবেশন করেন শিল্পী সানাউল ইসলাম সুয়েজ। ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর মঙ্গল কামনা করে মোনাজাত করেন সমিতির জীবন সদস্য ও তরুণ ইসলামি বক্তা মাওলানা মাহবুবুর রহমান জালালাবাদী।
এই নিউজ ৩১৪ বার পড়া হয়েছে