সিলেট নগরীর খরাদিপাড়া আনন্দ সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) নগরীর খরাদিপাড়া জামে মসজিদে এই মাহফিলের আয়োজন করা হয়।
খরাদিপাড়া আনন্দ সংসদের সভাপতি হাজী আব্দুল গফফার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একরাম হুসেন-এর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ছানা উল্লাহ ফাহিম।
স্বাগত বক্তব্যে ছানা উল্লাহ ফাহিম বলেন, রমজান সিয়াম সাধনা, তাকওয়া, আত্মশুদ্ধি এবং আত্মগঠনের মাস। পবিত্র মাহে রমজানের শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করে আত্মশুদ্ধির নিয়মিত চর্চার মাধ্যমে সর্বজনীন কল্যাণে দেশ ও জাতির উন্নতির লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। তিনি উপস্থিত সকলকে রমজানের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জাফর উল্লাহ মাহবুব, কুদরতউল্লাহ ফায়ের, লোকমান আহমদ, শাহরিয়া আহমদ, আব্দুস ছালাম আকবুল, লিটন আহমেদ, আব্দুর রউফ, সাহেদ আহমেদ এবং মাছুম আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক মো. আশরাফ উল্লাহ ইমন, সহ-সাংগঠনিক সম্পাদক হাসান আহমেদ, শাহরিয়ার আহমেদ, রাসেল উল্লাহ, মাছুম আহমেদ, হাসান আহমেদ, রেজওয়ান উল্লাহ হিমেল, মাহির, মারজান, তাফিন, সান, সুমন, আবিদ, ছামি ও মিটন প্রমুখ।
এই নিউজ ৩১৯ বার পড়া হয়েছে