পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানানোর নামে নগরের বিভিন্ন স্থানে বিলবোর্ড, সাইনবোর্ড, ব্যানার ও ফেস্টুন লাগিয়ে নগরের সৌন্দর্য নষ্ট না করতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
সিসিক প্রশাসকের এ অনুরোধকে সম্মান জানিয়ে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুব নিজ দায়িত্বে ৪নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে টানানো নিজের ঈদ শুভেচ্ছার ফেস্টুন সরিয়ে নিয়েছেন।
এ সময় তিনি বলেন, নগরের সৌন্দর্য রক্ষা করা সবার দায়িত্ব। সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের অনুরোধকে সম্মান জানিয়ে তিনি নিজ উদ্যোগেই এসব ফেস্টুন অপসারণ করেছেন। পাশাপাশি নগরবাসীর স্বার্থে সবাইকে এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
এই নিউজ ৩০৬ বার পড়া হয়েছে