গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার পৌর এলাকার গোলাপগঞ্জ ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার হলরুমে এ ইফতার মাহফিলে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতার পূর্ব আলোচনা সভায় গোলাপগঞ্জ হেল্পিং ফাউন্ডেশনের উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিসের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের বাংলাদেশের পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মোঃ শাহ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবীদ মশিকুর রহমান মহি, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ, রাজনীতিবীদ মিনহাজ উদ্দিন চৌধুরী, ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা সাদিকুর রহমান, প্রবাসী সাংবাদিক ও লেখক আনোয়ার শাহজাহান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাদি পাবেল, মাওলানা মুমিন আহমদ সাকিল, কাজী আব্দুল বারী, আজমল হোসেন, মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা ইমাম উদ্দিন, গোলাপগঞ্জ বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান চৌধুরী, ব্যবসায়ী ছালিক আহমদ, সাংবাদিক ওলিউর রহমান তামিম।
অনুষ্ঠানে বিশেষ মোনাজাত করেন ঘোষগাঁও ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা বদর উদ্দিন।
মাদ্রাসার শিক্ষার্থী মোহাম্মদ হাম্মাদ বিন সাদিকের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি আহমদ আলী,আব্দুল লতিফ, গিয়াস উদ্দিন, শাহেদ ইকবাল, মাস্টার শাহজাহান, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জাহিদ উদ্দিন, দেলোয়ার হোসেন মাহমুদ, আব্দুল্লাহ আহমদ, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ,কোষাধ্যক্ষ তামিম আহমদ, প্রচার সম্পাদক সাকেল উদ্দিন, সমাজসেবী শওকত আহমদ,আব্দুল মালেক, মকবুল আহমদ মুকুল, অলিউর রহমান, সইদুর রহমান, আমিনুল ইসলাম জনি, ব্যবসায়ী হুমায়ুন আহমদ, জমির উদ্দিন কুটি, লায়েছ আহমদ, সাঈদ আহমদ জামিল,ছাব্বির আহমদ, বাবুল আহমদ, লাল মিয়া, আজিম উদ্দিন, তানভীর হোসেন,সালমান হোসেন, আরিফ উদ্দিন, মাজু আহমদ, এনায়েত আহমদ, আল আমিন, আব্দুল কাদির, তোফায়েল আহমদ, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, তারেক আহমদ, রাশেদ আহমদ, শামীম আহমদ,আনোয়ার হোসেন প্রমুখ।
এই নিউজ ৩২৬ বার পড়া হয়েছে