সিলেটে ঋতুর শুরুতেই টানা ভারী বর্ষণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস।
সিলেট আবহাওয়া অফিসের তথ্যমতে, শনিবার (১৪ মার্চ) সকাল ৬টা থেকে রবিবার (১৫ মার্চ) সকাল ৬টা পর্যন্ত সিলেটে মোট ৭১.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির এই ধারা রবিবার সকালেও অব্যাহত ছিল। আজ রবিবার সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় আরও ১২.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের উপ-সহকারী আবহাওয়াবিদ রুদ্র তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টানা এই বর্ষণের ফলে শহরের নিচু এলাকায় সাময়িকভাবে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে।
টানা বৃষ্টির কারণে শীতের আমেজ কিছুটা থাকলেও দিনমজুর ও খেটে খাওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মেঘলা আকাশ ও বৃষ্টির এই প্রবণতা আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে।
এই নিউজ ৩১৩ বার পড়া হয়েছে