[english_date], [bangla_date], [hijri_date]

সুনামগঞ্জ জেলা পরিষদের নব-নিযুক্ত প্রশাসক মিজান চৌধুরীকে প্রবাসী নেতা জামাল উদ্দিনের শুভেচ্ছা

প্রকাশিত March 15, 2026, 03:02 PM

দীর্ঘ ১০ বছর পর প্রবাস থেকে ফিরে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছাতক দোয়ারা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান ও সদ্য দ্বায়িত্বপ্রাপ্ত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীর সাথে সাক্ষাত করেছেন সিলেট মহানগর ছাত্রদল নেতা ও ফ্রান্স কমিউনিটি নেতা জামাল উদ্দিন।

জেলা পরিষদের প্রশাসক হিসাবে দ্বায়িত্ব পাওয়ার খবরে রবিবার রাতে সিলেটস্থ তার বাসভবনে ছুটে যান জামাল উদ্দিন। এই সময় তার সাথে কুশল বিনিময় করেন এবং নতুন যাত্রায় শুভ কামনা জানান।

জামাল উদ্দিন বলেন,মিজানুর রহমান চৌধুরী কর্মী গড়ার কারিগর,তার হাতে হাজার হাজার কর্মী গড়ে উঠেছে। বিগত ১৭ বছর মাঠে ময়দানে,হামলা-মামলার শিকার হয়েও মিজান চৌধুরী মাঠ থেকে পিছপা হোন নি। সকল আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল অসীম।

নব-নিযুক্ত সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হিসাবে দ্বায়িত্ব দেয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একজন যোগ্য ব্যক্তিকে মনোনীত করায় সুনামগঞ্জবাসী অনেক উপকৃত হবেন বলেও মন্তব্য করেন তিনি।

এই নিউজ 370 বার পড়া হয়েছে