১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার’র সভাপতি ও সাধারণ সম্পাদক

প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ণ
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার’র সভাপতি ও সাধারণ সম্পাদক

সিলেটের সর্বস্তরের ব্যবসায়ীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট সোবহানীঘাটস্থ ভেজিটেবল মার্কেট সিলেট ট্রেড সেন্টার কার্যকরি কমিটির নেতৃবৃন্দ।

মঙ্গলবার (১৭ মার্চ) এক যৌথ শুভেচ্ছা বার্তায় ভেজিটেবল মার্কেট ট্রেড সেন্টার ব্যবসায়ী কমিটির সভাপতি মো. ছাদ মিয়া ও সাধারণ সম্পাদক মো. রাজু আহমদ বলেন, “কুরআন নাজিলের মাস পবিত্র রমাদান আমাদের নিকট থেকে বিদায় নিচ্ছে। মাসব্যাপী সিয়াম পালনের পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। এই উৎসব ধনী-গরিব সব শ্রেণির মানুষের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে।”

নেতৃবৃন্দ আরও বলেন, ঈদের আনন্দ যেন সবার জীবনে অনাবিল সুখ বয়ে আনে। আমরা যেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার এক মহা সেতুবন্ধন তৈরি করতে পারি। হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারা সমাজের অবহেলিত ও বঞ্চিত মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তারা যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ঈদুল ফিতর উদযাপন করার আহ্বান জানান এবং সবাইকে আন্তরিক ‘ঈদ মোবারক’ জানান।

এই নিউজ ৩০৯ বার পড়া হয়েছে