১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাজী আব্দুল জলিল খান

প্রকাশিত মার্চ ১৭, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কাজী আব্দুল জলিল খান

দেশবাসী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা কাজী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক এবং সিলেট বিভাগীয় ম্যারিজ রেজিস্ট্রার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী মো. আব্দুল জলিল খান (এম.এম-এম.এ)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসব আমাদের মাঝে ভ্রাতৃত্ব, সাম্য ও সহমর্মিতার শিক্ষা দেয়। পবিত্র ঈদের এই আনন্দ ধনী-দরিদ্র নির্বিশেষে সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক—এটাই আমার কামনা।

তিনি আরও বলেন, আমরা যেন ঈদের শিক্ষা গ্রহণ করে একে অপরের প্রতি হিংসা-বিদ্বেষ ভুলে সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে ঐক্যবদ্ধ হই। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে আরও অর্থবহ করে তোলার আহ্বান জানাই।

উল্লেখ্য, কাজী মো. আব্দুল জলিল খান সিলেটের ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে এক সুপরিচিত ব্যক্তিত্ব। তিনি সিলেট সিটি কর্পোরেশনের ২৩ ও ২৪নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মেসার্স ফাইয়াজ স্টোন ক্রাশার ইন্ডাস্ট্রি ও খান সিরামিকস-এর স্বত্বাধিকারী।

এছাড়াও তিনি রোটারী ক্লাব অব মেট্রোপলিটন সিলেটের পরিচালক, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেটের লাইফ মেম্বার, সিলেট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির মেম্বার, শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের কোষাধ্যক্ষ এবং শাহপরাণ থানা কমিউনিটি পুলিশিং-এর প্রচার সম্পাদক, মরহুম মাও. আব্দুর রকিব স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, সালন ইসলামী যুব সংঘের সভাপতি, মৌলভীবাজার সমিতির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক সহ অসংখ্য সামাজিক ও ধর্মীয় সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে জনকল্যাণে কাজ করে যাচ্ছেন।

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে দেশবাসীকে পুনরায় ‘ঈদ মোবারক’ জানান।

এই নিউজ ৩১৫ বার পড়া হয়েছে