[english_date], [bangla_date], [hijri_date]

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে গরিব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত March 18, 2026, 10:27 AM
জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে গরিব ও অসহায়দের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আর্তমানবতার সেবায় নিয়োজিত সংগঠন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) নগরীর কাজীটুলায় অস্থায়ী কার্যালয়ের সামনে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইউ.কে ও ইউরোপ-এর বিশেষ অর্থায়নে এবং জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটির সার্বিক তত্ত্বাবধানে ঈদ এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটির এডভোকেট মো: আব্দুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: এনামুল কবীরের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন।

এসময় উপস্থিত ছিলেন জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ, কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মো: মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো: বেলাল আহমদ, ইফতেখার খান, মো: আব্দুল নাসির সোজা, কয়েছ আহমদ সাগর, সাংবাদিক খায়রুল জাফর চৌধুরী, মো: ফরিদ মিয়া, মুহিবুর রহমান চৌধুরী, রেহানা ফারুক শিরিন, আলফা, রুমা চৌধুরী, অবসরপ্রাপ্ত এডভোকেট হোসেন আহমদ, সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, মুহাম্মদ আতাউর রহমান প্রমুখ।

বিতরণকালে বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি মমত্ববোধ এবং ধর্মীয় দায়িত্ব পালন করতেই এই ক্ষুদ্র আয়োজন। ঈদে যেন প্রতিটি মানুষের ঘরে অন্তত নূন্যতম খাবারের নিশ্চয়তা থাকে, সেই উদ্দেশ্যেই তারা অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। আগামীতেও প্রবাসীদের সহযোগিতায় এ ধরণের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই নিউজ 432 বার পড়া হয়েছে