[english_date], [bangla_date], [hijri_date]

সিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা মনজুর আহমদ

প্রকাশিত March 18, 2026, 10:37 AM
সিলেটসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ব্যবসায়ী নেতা মনজুর আহমদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. মনজুর আহমদ।

তিনি এক শুভেচ্ছা বার্তায় প্যারিস গার্মেন্টস, সাফা, সায়ীদা, রাকা (মধুবন সুপার মার্কেট), মি এন মম (নয়াসড়ক), এবং মায়াবী (জামান প্লাজা মার্কেট, বিয়ানীবাজার)-এর পক্ষ থেকে এই অভিনন্দন জানান।

বাংলাদেশ দোকান মালিক সমিতির কেন্দ্রীয় যুগ্ম সমাজ কল্যাণ সম্পাদক, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সহ-সংগঠনিক সম্পাদক, সিলেট জেলা দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং মধুবন সুপার মার্কেটের সাধারণ সম্পাদক মো. মনজুর আহমদ তাঁর বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে ফিরে এসেছে পরম আনন্দের দিন পবিত্র ঈদুল ফিতর। পবিত্র মাহে রমজান মাসেই নাযিল হয়েছে মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল-কুরআন। তাই এই মাসের গুরুত্ব ও ফজিলত অপরিসীম।

তিনি আরও উল্লেখ করেন, মাহে রামাদ্বানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে আমাদের চারপাশের অসহায় ও দরিদ্র মানুষকে ঈদ আনন্দে শামিল করতে হবে। ত্যাগের মহিমায় আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমেই মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব। এবারের ঈদ সকলের জন্য বয়ে আনুক অনাবিল শান্তি ও সমৃদ্ধি।

সবশেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, শুধু সিলেট নয়, দেশব্যাপী ও বিশ্বব্যাপী ইসলাম ও ঈদের শান্তির বার্তা ছড়িয়ে পড়ুক। তিনি আবারও সবাইকে আন্তরিকভাবে জানান— “ঈদ মোবারক”।

এই নিউজ 602 বার পড়া হয়েছে