সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম সিলেট জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর সোবহানীঘাটস্থ কার্যালয়ে নেতৃবৃন্দ তাঁকে এই সংবর্ধনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা শাখার আহ্বায়ক ও হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি সুদীপ রঞ্জন সেন, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব রাজিব কুমার দে, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব কল্লোল জ্যেতি বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক ফনি পুরকায়স্থ, মহানগরের সদস্য বি পি দেব, যুগ্ম আহ্বায়ক সুমন চক্রবর্তী, সদস্য মলয় লাল ধর, জেলা সদস্য মনোজ দেব, জৈন্তাপুর উপজেলা কমিটির আহবায়ক প্রদীপ শর্মা, জেলা সদস্য উজ্জ্বল রঞ্জন চন্দ, হিরন্ময় দেব, জয়দীপ চৌধুরী মাধব, লিমন দেব, অঞ্জন দাস, জৈন্তাপুর উপজেলার সদস্য সচিব রতন দেব প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, আবুল কাহের চৌধুরী শামীম একজন ত্যাগী ও জনবান্ধব নেতা। তাঁর মতো একজন যোগ্য ব্যক্তিকে সিলেট জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব প্রদান করায় সিলেটের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আসবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে।
এ সময় আবুল কাহের চৌধুরী শামীম উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সংবর্ধনা অনুষ্ঠানে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই নিউজ ৩২০ বার পড়া হয়েছে