১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রমজান, ১৪৪৭ হিজরি

আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

প্রকাশিত মার্চ ১৮, ২০২৬, ০২:১১ অপরাহ্ণ
আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে ঈদ উপহার বিতরণ

আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘আনোয়ার ফাউন্ডেশন ইউকে’-এর উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মুন্সিরগাঁও গ্রামের দুস্থ মানুষের হাতে এসব ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন মুন্সিরগাঁও ৫নং ওয়ার্ডের মেম্বার মো. ছমক আলী এবং আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মো. লিমন আহমদ, রিপন মিয়া, সজিবুল ইসলাম প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের দুঃখ-কষ্টে পাশে দাঁড়ানো একটি মহৎ কাজ। আনোয়ার ফাউন্ডেশন ইউকে দীর্ঘদিন ধরে সিলেটে বছর জুড়ে অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও রমজান মাসের শুরু থেকেই অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী, নগদ অর্থ, মাদরাসার ছাত্রদের মাঝে ইফতার বিতরণ এবং তাদেরকে ঈদের জামা দেয়া হয়। পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে এই খাদ্য সহায়তা নিম্নবিত্ত পরিবারগুলোর মুখে হাসি ফোটাবে। আগামীতেও এই ধরণের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, নারিকেল, ময়দা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যদ্রব্য। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।

এই নিউজ ৩৫২ বার পড়া হয়েছে