[english_date], [bangla_date], [hijri_date]

সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মহানগর যুবদল’র সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন

প্রকাশিত March 19, 2026, 09:19 AM
সিলেটবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মহানগর যুবদল’র সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট মহানগরীসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। তবে এই আনন্দ তখনই সার্থক হয়, যখন আমরা আমাদের প্রতিবেশী ও সমাজের অসহায় মানুষের সাথে তা ভাগ করে নিতে পারি।

তিনি আরও বলেন, সিলেটের প্রতিটি ঘরে ঘরে ঈদের শান্তি ও সম্প্রীতি বজায় থাকুক। সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি সুন্দর সমাজ গড়তে পারি—এটাই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার।

মির্জা মো. সম্রাট হোসেন শুভেচ্ছা বার্তায় রাজপথের সকল সহযোদ্ধা এবং মহানগরীর সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি দল-মত নির্বিশেষে সবাইকে ঈদের উৎসবে শামিল হওয়ার আহ্বান জানান।

এই নিউজ 402 বার পড়া হয়েছে