২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেট দরগা মহল্লায় দরিদ্রদের মধ্যে ইকরা ইন্টারন্যাশনাল ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
সিলেট দরগা মহল্লায় দরিদ্রদের মধ্যে ইকরা ইন্টারন্যাশনাল ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

ইকরা ইন্টারন্যাশনাল ইউকে’র উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় দরিদ্র অসহায় ও বঞ্চিত মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মার্চ) নগরীর দরগা মহল্লায় এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়।

ইকরা ইন্টারন্যাশনাল ইউকে সিলেট চ্যাপ্টারের সহ-সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন এর সভাপতিত্বে ও হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবী নিয়াজ মো. আজিজুল করিম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেটের ডাক পত্রিকার বার্তা সম্পাদক এনামুল হক জুবের, সিলেট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো: আমজাদ হোসাইন, ইকরা’র প্রেস রিলেশন অফিসার মঈন উদ্দিন মঞ্জু, পায়রা সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক আব্দুর রহমান দুদু।

উপস্থিত ছিলেন, সমাজকর্মী মো: রাসেল আহমদ, হুমাউন কবির, জহিরুল ইসলাম, আব্দুল গণি, বুলবুল আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে দরিদ্র অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন ইকরা ইন্টারন্যাশনাল ইউকে সিলেট চ্যাপ্টারের সহ-সভাপতি এডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলাম শাহীন সহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আর্তমানবতার কল্যাণে কল্যাণে ইকরা ইন্টারন্যাশনাল ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ জাতি ও সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভয়াবহ বন্যা, মহামারী করোনাসহ দেশের যে কোন দূর্যোগের সময় সহযোগিতা নিয়ে বঞ্চিত মানুষের পাশে দাড়ায় ইকরা। তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইকরা ইন্টারন্যাশনাল ইউকে’র পক্ষ থেকে ও সিলেট সিলেট সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নিয়াজ মো. আজিজুল করিমের সার্বিক ব্যবস্থাপনায় হতদরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করার আয়োজন নিঃসন্দে প্রশংসনীয়। বক্তারা, ইকরা ইন্টারন্যাশনাল ইউকে’র মতো অন্যান্য সামাজিক সংগঠন, ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মানবসেবা মূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানানা।

এই নিউজ ৩২৩ বার পড়া হয়েছে