২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটসহ দেশ-বিবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ডক্টর এম এ মোশতাক

প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
সিলেটসহ দেশ-বিবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ডক্টর এম এ মোশতাক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোনদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের পরিচালক ও ‘প্রবাস বার্তা ২৪ ডট কম’-এর সম্পাদক ডক্টর এম এ মোশতাক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতর। সিয়ামের কঠোর অনুশীলনের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি অর্জন করি এবং আত্মার দীপ্তিতে পরিশুদ্ধ হই। সেই আত্মশুদ্ধির পূর্ণতা লাভের দিন হলো ঈদুল ফিতর।

ডক্টর মোশতাক আরও উল্লেখ করেন, ঈদুল ফিতর প্রতি বছর আমাদের মাঝে স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে এগিয়ে আসার শিক্ষা নিয়ে ফিরে আসে। হিংসা-বিদ্বেষ, লোভ ও ক্রোধ পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের সকলের নৈতিক কর্তব্য। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন গড়ে তোলে।

শুভেচ্ছা বার্তায় তিনি সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ দেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য আমাদের আরও আন্তরিক হতে হবে। পবিত্র এই উৎসবের মাহেন্দ্রক্ষণে আমি সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক।

পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করেন।

এই নিউজ ৩৬৭ বার পড়া হয়েছে