আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন ‘আনোয়ার ফাউন্ডেশন ইউকে’-এর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সিলেট শহরতলীর বাদাঘাটস্থ জামেয়া হযরত শাহজালাল রহ. হাফিজিয়া মাদারাসার শিক্ষার্থীদের হাতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশ প্রতিনিধি মো. লিমন আহমদ, মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আলহাজ্ব ক্বারী আজিজুল ইসলাম সিরাজী, সিনিয়র ভাইস প্রিন্সিপাল মাওলানা হাফেজ মোজাহিদুল ইসলাম, শিক্ষা সচিব মাওলানা বুরহান উদ্দিন, শিক্ষক হাফেজ মাহদী আল ইমাম প্রমূখ।
বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, এতিম ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানো ইসলামের অন্যতম শিক্ষা। আনোয়ার ফাউন্ডেশন ইউকে প্রবাসে থেকেও দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে উৎসবের দিনে এই শিশুরা যেন নিজেদের একা মনে না করে, সেজন্যই এই ঈদ উপহারের ব্যবস্থা করা হয়েছে। তারা সমাজের বিত্তবানদেরও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এই নিউজ ৩১৩ বার পড়া হয়েছে