‘পিডিবি বয়েজ’-এর উদ্যোগে আয়োজিত ৩য় রামাদান কাপ ক্যারাম টুর্নামেন্ট অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের চূড়ান্ত লড়াইয়ে মিটন-তারেক জুটিকে হারিয়ে শিরোপা জয় করেছে ওয়েছ-সুফিয়ান জুটি।
বুধবার রাতে নগরীর ইলেক্ট্রিক সাপ্লাই এলাকায় আয়োজিত এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে প্রবাসী ও বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিডিবি’র সাবেক ফুটবলার আব্দুল খালেক খোকন।
টুর্নামেন্টে মোট ৬টি শক্তিশালী জুটি অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলগুলো হলো: আরিফ-মুস্তাকিম, ওয়েছ-সুফিয়ান, আফাজ-হাব্বান, রুবেল-সালেক, মিটন-তারেক এবং ইবরাহিম-বাবু। প্রতিটি ম্যাচেই খেলোয়াড়দের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়। ফাইনাল খেলায় মিটন-তারেক জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ওয়েছ ও সুফিয়ান। রানারআপ নির্বাচিত হন মিটন ও তারেক জুটি।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাজু মিয়া, আব্দুল হক রতন এবং বেলাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম বলেন, যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পিডিবি বয়েজ-এর এই উদ্যোগ প্রশংসনীয়।
পরিশেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এই নিউজ ৩৭৯ বার পড়া হয়েছে