পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী প্রকৌশলী শাহাজান কবির রিপন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের সওগাত নিয়ে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ আমাদের সাম্য, মৈত্রী ও সম্প্রীতির শিক্ষা দেয়। এই আনন্দের দিনে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা ভুলে না যাই। সবার সম্মিলিত অংশগ্রহণে ঈদের আনন্দ পূর্ণতা পাক—এটাই আমার প্রত্যাশা।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, ২৫নং ওয়ার্ডকে একটি আদর্শ ও সুন্দর এলাকা হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই পবিত্র ঈদের আলো সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। সবাইকে ঈদ মোবারক।
প্রকৌশলী শাহাজান কবির রিপন বর্তমানে সাউথ সুরমা প্রি-ক্যাডেট একাডেমি-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বারখলা রূপালী সংঘ-এর সাবেক সফল সভাপতি। তিনি দীর্ঘ দিন ধরে দক্ষিণ সুরমার শিক্ষা ও সামাজিক উন্নয়নে নিজেকে নিয়োজিত রেখেছেন।
এই নিউজ ৩১২ বার পড়া হয়েছে