২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে সিলেট মহানগর জাগপার ঈদুল ফিতরের শুভেচ্ছা

প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ০১:৩৮ অপরাহ্ণ
সিলেটবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে সিলেট মহানগর জাগপার ঈদুল ফিতরের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৯ মার্চ) এক শুভেচ্ছা বার্তায় জাগপা নেতৃবৃন্দ এই ঈদ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় জাগপা সিলেট মহানগর শাখার সিনিয়র সভাপতি শাহজাহান আহমদ সাজু ও সাধারণ সম্পাদক ঈমাম হোসেন বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্বের জয়গান। এই আনন্দ উৎসব যেন ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের জীবনে সুখের বার্তা বয়ে আনে।
নেতৃবৃন্দ আরও বলেন ইসলামের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে আমরা যেন হিংসা-বিদ্বেষ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে পারি। বর্তমান কঠিন সময়ে ঈদের এই আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে শান্তির পরশ বুলিয়ে দেয়। আমরা আশা করি, ঈদের এই শিক্ষা আমাদের ব্যক্তিগত ও জাতীয় জীবনে প্রতিফলিত হবে এবং একটি শোষণমুক্ত, গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে প্রেরণা যোগাবে।
বিবৃতিতে শাহজাহান আহমদ সাজু ও ঈমাম হোসেন সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের পক্ষ থেকে সিলেট নগরীর সর্বস্তরের জনগণকে ঈদের নির্মল আনন্দ উপভোগ করার আহ্বান জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। বিজ্ঞপ্তি

এই নিউজ ৩৮৯ বার পড়া হয়েছে