২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাংবাদিকদের সম্মানে কয়েস ফাউন্ডেশনের ইফতার মাহফিল

প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ০১:৫৭ অপরাহ্ণ
সাংবাদিকদের সম্মানে কয়েস ফাউন্ডেশনের ইফতার মাহফিল

সিলেটের কর্মরত সাংবাদিকদের সম্মানে কয়েস ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নগরীর দরগা গেইট এলাকায় একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কয়েস আহমদ, আনোয়ার ফাউন্ডেশন ইউকে’র বাংলাদেশের প্রতিনিধি মো: লিমন আহমদ, সিনিয়র সাংবাদিক মামুন হাসান, আলমগীর হোসেন, শেখ আব্দুল মজিদ, জাবেদ আহমদ, বাবর জোয়ারদার, রেজওয়ান আহমদ, আব্দুল খালিক, মাছুম চৌধুরী, সুলেমান আহমদ, রুবেল আহমদ, উজ্জ্বল, বিপলু আহমদ, আশরাফ উল্লাহ ইমন প্রমুখ।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কয়েস আহমদ উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সমাজের দর্পণ হিসেবে সংবাদকর্মীরা যে ভূমিকা পালন করছেন তা অতুলনীয়। আগামীতেও কয়েস ফাউন্ডেশন আর্তমানবতার সেবায় সাংবাদিকদের সাথে নিয়ে পথ চলতে চায়।

এই নিউজ ৩৪৫ বার পড়া হয়েছে