২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী আলমগীর হোসেন

প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ০২:১৪ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুক্তরাষ্ট্র প্রবাসী সমাজসেবী আলমগীর হোসেন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটসহ দেশ ও বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সিলেট দক্ষিণ সুরমা সমিতি ইউএসএ ইনক এর সাংগঠনিক সম্পাদক, সিলেট সদর সমিতি ইউএসএ ইনক এর দপ্তর সম্পাদক, বদর উদ্দিন আহমদ কামরান স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক, রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট এর আজীবন সদস্য, সাবেক ছাত্রনেতা আলমগীর হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মহিমান্বিত আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরের ত্যাগ সংযম ও নৈতিকতার শিক্ষা নিয়ে আসে। মহান আল্লাহ রাব্বুল আল আমিন এই সংযমের মাসে যে নৈতিকতা ও ন্যায় শান্তির বার্তা দিয়েছেন যে, আমরা যেন সর্বদা হিংসা নিন্দা পরিহার করে জীবনের মূল লক্ষ্যকে বাস্তব করতে পারি। ধর্মবর্ণ নির্বিশেষে এই ঈদ উৎসব ছড়িয়ে দিতে হবে সবার মাঝে। প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তি, সমৃদ্ধি ও আনন্দের ধারা।

যুক্তরাষ্ট্র প্রবাসী, সমাজসেবী আলমগীর হোসেন আরো বলেন, নতুন দিন, নতুন আশা, আমাদের জীবনের লক্ষ্য হোক মানুষের কল্যাণে কাজ করা। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদুল ফিতরের আনন্দ আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক। সবার জীবন ভরে উঠুক অনাবিল আনন্দ ও খুশিতে। তিনি আবারো দেশ-বিদেশের সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।

এই নিউজ ৩২৮ বার পড়া হয়েছে