২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আব্দর রশীদ বাবুল

প্রকাশিত মার্চ ১৯, ২০২৬, ০২:২৭ অপরাহ্ণ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আব্দর রশীদ বাবুল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটসহ দেশ এবং বিশ্বের সকল মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের ইউনিভার্সাল আইডিয়াল কলেজের ট্রাস্টি ও সাউথ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ভাইস চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী আব্দর রশীদ বাবুল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই পরম মমতা ও ভ্রাতৃত্বের বন্ধন। পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করুক এটাই আমার প্রত্যাশা।

যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী আব্দর রশীদ বাবুল আরও বলেন, ব্যক্তিগত ও সামাজিক ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন পবিত্র ঈদুল ফিতরের শিক্ষাকে কাজে লাগিয়ে একটি সুখী ও সমৃদ্ধ সমাজ গঠনে এগিয়ে আসতে পারি। এই আনন্দঘন মুহূর্তে আমি সিলেটসহ দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। তিনি আবারো সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।

এই নিউজ ৩৩২ বার পড়া হয়েছে