‘শাহী ঈদগাহ প্রবাসী’-দের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচির অংশ হিসেবে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে সিলেট নগরীর শাহী ঈদগাহস্থ শাহ্ মীর মাজার মসজিদ প্রাঙ্গণে যুক্তরাজ্য যুবদল নেতা এবং সাবেক ছাত্রদল নেতা সাব্বির আহমদের আয়োজনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক ও ৫নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর আব্দুল কাদির সমছু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী সুয়েব আহমদ।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের প্রবীণ মুরুব্বি হাজী আব্দুর নুর, সাবেক মেম্বার আলতাব আহমেদ, কবির চৌধুরী, রুবেল, মাসুদ, পাপ্পু, মুস্তাক, শিপন, হাফিজ, জাকারিয়া, সাদীসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও সিলেট জেলা, মহানগর, ওয়ার্ড ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি আর্তমানবতার সেবায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। শাহী ঈদগাহ প্রবাসীদের এই মহতি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
আয়োজকরা জানান, শাহী ঈদগাহ এলাকার প্রবাসীদের অর্থায়নে মাসব্যাপী এই ইফতার বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। প্রতিদিনের ন্যায় আজও কয়েক শতাধিক মানুষের মাঝে মানসম্মত ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। এই মানবিক কার্যক্রম রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে।
এই নিউজ ৩৫৯ বার পড়া হয়েছে