পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট স্পোর্টস গ্রাউন্ড এসোসিয়েশন-এর আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
এক যৌথ শুভেচ্ছা বার্তায় সংগঠনের আহ্বায়ক জনাব জুনেদ আহমেদ এবং সদস্য সচিব ইঞ্জিনিয়ার আবু তাহের মো. জুবায়ের বলেন, “পবিত্র মাহে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঈদুল ফিতর সেই আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়, যা ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য এবং পারস্পরিক ভালোবাসাকে আরও সুদৃঢ় করে।”
নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সমাজের সকল বিভেদ ভুলে আমরা যেন একসাথে মিলেমিশে একটি সুন্দর, সুস্থ ও সমৃদ্ধ সিলেট গড়ে তুলতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।”
শুভেচ্ছা বার্তায় তারা সিলেটের ক্রীড়াঙ্গনসহ সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান জানান।
এই নিউজ ৩৪৯ বার পড়া হয়েছে