মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সুরমা বয়েজ ক্লাব-এর উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নগরীর শাহী ঈদগাহস্থ কালাপাথর মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অতিথি হিসেবে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন, সংগঠক সাবের চৌধুরী, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন, সহ-সভাপতি গোপাল বাহাদুর, সিনিয়র সদস্য আব্দুল আহাদ এলিছ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান আহমদ।
খেলোয়ারদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তম বাহাদুর তুষার বাহাদুর, ববি বাহাদুর, অর্নব বাহাদুর, জিয়াউল ইসলাম শাওন, আনন্দ বাহাদুর অর্ণব, অঞ্জন বাহাদুর, ধ্রুব বাহাদুর, ফাহিম খান প্রমুখ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখে। মহান স্বাধীনতা দিবসের এই আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতেই আজকের এই আয়োজন প্রশংসনীয়। সুরমা বয়েজ ক্লাব বছর জুড়েই বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে খেলোয়ারদের উৎসাহিত করে যাচ্ছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সুরমা বয়েজ ক্লাবের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন। পরিশেষে, ক্লাবের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
এই নিউজ ৩১০ বার পড়া হয়েছে