[english_date], [bangla_date], [hijri_date]

মহান স্বাধীনতা দিবসে সিলেট সদর উপজেলা যুবদলের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত March 26, 2026, 02:22 PM
মহান স্বাধীনতা দিবসে সিলেট সদর উপজেলা যুবদলের শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পন করেছেন সিলেট সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত, যুগ্ম আহবায়ক জামাল আহমদ, আলিউর রহমান আলী, পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন রাফি, সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির কমিটির সদস্য জাকির হোসেন, আংগুর আলম, সফিকুর রহমান, লিটন আহমদ, জয়নাল আহমদ, রিপন আহমদ প্রমুখ।

এই নিউজ 374 বার পড়া হয়েছে