[english_date], [bangla_date], [hijri_date]

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ইএনটি অপারেশন করবে এনজেএল ফাউন্ডেশন

প্রকাশিত March 29, 2026, 12:52 PM
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ইএনটি অপারেশন করবে এনজেএল ফাউন্ডেশন

এনজেএল ফাউন্ডেশন ও এনজেএল ইএনটি সেন্টারের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে ফ্রি ইএনটি অপারেশন।

আগামীকাল সোমবার (৩০ মার্চ) বিকাল ৩টা থেকে ৪টার মধ্যে এনজেএল ইএনটি সেন্টারে প্রেসক্রিপশন এবং সকল কাগজপত্র নিয়ে যোগাযোগ করার জন্য আহবান জানিয়েছেন এনজেএল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দেশবরেণ্য ইএনটি সার্জন ডা. নূরুল হুদা নাঈম ও সদস্য সচিব অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।

তারা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অসহায় গরীব রোগীদের নাক-কান-গলা রোগের যে কোন অপারেশন বিনামূল্যে করার উদ্যোগে নিয়েছি আমরা। এ উদ্যোগে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে মোট ১০টি ফ্রি অপারেশন করা হবে। যারা দীর্ঘদিন থেকে নাক-কান-গলার সমস্যায় ভুগছেন এবং অপারেশনের প্রয়োজন, টাকার অভাবে অপারেশন করতে পারছেন না, তারা এ সুবর্ণ সুযোগটি গ্রহণ করতে পারবেন। যোগাযোগ করার সময় অবশ্যই স্থানীয় মসজিদের ইমাম অথবা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে।

এই নিউজ 507 বার পড়া হয়েছে