৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটে ৫৩ বছর পর কবর স্থানান্তর

প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ণ
সিলেটে ৫৩ বছর পর কবর স্থানান্তর

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকায় প্রায় ৫৩ বছর পুরোনো কবর স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বাদ জুম্মা মোগলাবাজার ইউনিয়নের জাহানপুরে মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য এই কবর স্থানান্তর করা হয়। ৭টি কবরের মধ্যে ২টি কবর স্থানান্তর করা হয়েয়ে, বাকিগুলো স্থানান্তরের প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় পার্টির মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান-এর ছোট ভাই, যুক্তরাষ্ট্র প্রবাসী জুবেদুর রহমান মসজিদ ও মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নেন। এ জন্য নির্ধারিত স্থানে থাকা পুরোনো কবরগুলো সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এলাকাবাসী।

এলাকাবাসীর দাবি, প্রায় অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে থাকা এসব কবর হঠাৎ করে স্থানান্তরের সিদ্ধান্তে তারা বিস্মিত ও ক্ষুব্ধ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। কেউ কেউ ধর্মীয় অনুভূতির বিষয়টি বিবেচনায় এনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের দাবি জানিয়েছেন।

মৃত আব্দুল হান্নানের ছেলে তোফায়েল আহমদ মুক্তা বলেন, আমার বাবার কবর এভাবে হঠাৎ করে সরিয়ে ফেলা হবে—এটা আমরা কখনো কল্পনাও করিনি। প্রায় ৫০ বছরের বেশি সময় ধরে এখানে আমাদের স্বজনরা শায়িত ছিলেন। আমাদের সঙ্গে কোনো আলোচনা না করেই কবর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমরা খুবই কষ্ট পেয়েছি।

এই নিউজ ৩০৪ বার পড়া হয়েছে