[english_date], [bangla_date], [hijri_date]

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৭ তম সম্মেলন ৮-৯ মে

প্রকাশিত April 4, 2026, 11:20 AM
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৭ তম সম্মেলন ৮-৯ মে

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের কর্মীসভার ভেতর দিয়ে ৩৭ তম জেলা সম্মেলনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল ) লামাবাজারস্থ এলাকায় এই কর্মীসভার আয়োজন করা হয়। কর্মীসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহারিয়ার রেজা।

কর্মী সভায় সিদ্ধান্ত হয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৭ তম সম্মেলন ২০২৬ সালের ৮-৯ মে অনুষ্ঠিত হবে।

কর্মীসভায় ৩১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সম্মেলনের সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দাস ও আহ্বায়ক সন্দীপ দাস।

এই নিউজ 401 বার পড়া হয়েছে