[english_date], [bangla_date], [hijri_date]

সিলেটে পরিবারের মানসম্মান রক্ষার্থে ছেলেকে ‘ত্যাজ্য’ করলেন মা-বাবা

প্রকাশিত October 5, 2023, 10:00 AM
সিলেটে পরিবারের মানসম্মান রক্ষার্থে ছেলেকে ‘ত্যাজ্য’ করলেন মা-বাবা

সিলেট প্রতিনিধি: সিলেটে পরিবারের মানসম্মান রক্ষার্থে ও নিজেদের নিরাপত্তার কথা চিন্তা করে ছেলে আরমান হোসন খাঁনকে ‘ত্যাজ্য’ করলেন আকবর খাঁন ও হনুফা নামের এক দম্পতি।

গতকাল (৪ অক্টোবর) সিলেট জেলা ও দায়রা জজ আদালতের মাননীয় নোটারী পাবলিক আদালতের সামনে উপস্থিত হয়ে হলফনামার ঘোষণাপত্র সম্পাদন করে ছেলেকে ত্যাজ্যপুত্র করেন তারা।

সংবাদ সম্মেলনের মাধ্যমে হবিগঞ্জের আকবর খাঁন ও হনুফা জানান, তাদের ছেলে আরমান হোসেন খাঁন পরিবারের অবাধ্য হয়ে ইসলামী শরীয়তের বাইরে গিয়ে প্রেমের সম্পর্ক তৈরি করে রিয়া আক্তার নামে এক তরুণীকে বিয়ে করেন।
বিয়ের পর থেকে তার শাশুড়ি ফাতেমা বেগম তাদের বাড়িতে একাধিকবার হামলা করে আসছে। এছাড়া তাদের পরিবারের বিরুদ্ধে মেয়ে রিয়া আক্তারকে অপহরণের মামলা দিবেন এবং হত্যা করার হুমকি দেন।

তারা আরও বলেন, এমন অবস্থায় পরিবারের সদস্যদের নিরাপত্তা ও মানসম্মান রক্ষার্থে পারিবারিকভাবে আরমান হোসেন খাঁনকে ত্যাজ্যপুত্র করা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এই নিউজ 369 বার পড়া হয়েছে