২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন

প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
গোয়াইনঘাট ও ছাতক নদীবন্দর শাখা জাহাজী শ্রমিক ফেডারেশনের কমিটি গঠন

বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের ‘গোয়াইনঘাট সিলেট ও ছাতক নদীবন্দর সুনামগঞ্জ’ শাখা কমিটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: গোলাম কিবরিয়া মিয়াজী ও সাধারণ সম্পাদক মো. সবুজ সিকদার স্বাক্ষরিত এক পত্রে আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত এই কমিটিতে আজমল হোসেনকে সভাপতি ও মো. সুমন আহমদকে সাধারণ সম্পাদক করে মোট ৩৯ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ৬ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা মন্ডলী গঠন করা হয়েছে।

উপদেষ্টা মন্ডলীর সদস্যরা হলেন, রফিকুল ইসলাম শাহপরান, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, এডভোকেট সাহেদ আহমদ, আব্দুল কাদির মেম্বার (পশ্চিম), শাহিন আহমদ সাজু ও আজিম উদ্দিন।

কমিটির বাকী সদস্যরা হলেন, কার্যকরী সভাপতি শামীম আহমদ, সিনিয়র সহ-সভাপতি মো. সুলতান মাহমুদ, সহ-সভাপতি মো. বিল্লাল, মো. মনতাজ উদ্দিন, মো. ফারুক আহমদ, মো. কুদরত উল্লাহ, মো: আব্দুল হাসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক রাশিদ আলী, মুকতার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. দিলদার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ, জিয়াউর রহমান জিয়া, মো: ফয়সাল আহমদ, মো: ইব্রাহিম আলী, অর্থ সম্পাদক মো. ইকবাল হোসেন ইমন, দপ্তর সম্পাদক মো. সাজ্জাদুর রহমান, সহ-দপ্তর সম্পাদক মো: আব্দুল্লাহ, প্রচার সম্পাদক ইকবাল হোসেন রিমেল, সহ-প্রচার সম্পাদক সাকিল আহমদ, মো: তোফাজ্জুল, শ্রম ও আইন বিষয়ক সম্পাদক আব্দুল আমিন, সহ- শ্রম ও আইন বিষয়ক সম্পাদক মো: আব্দুল খালিক, ক্রীড়া সম্পাদক মো: বিলাল উদ্দিন, সহ-ক্রীড়া সম্পাদক মো: জমছিদ, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান, সহ-সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: বদর, শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ, কার্যকরী সদস্য মো: সাহাব উদ্দিন কালা, রহিম উদ্দিন, এবাদ আহমদ, মো: বাবলু, রুহুল আমিন, আব্দুল কাদির, পাবেল আহমদ, দেলোয়ার হোসেন, মো: শামীম সুকানী।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নবগঠিত এই কমিটি নৌ-শ্রমিকদের অধিকার আদায় এবং এলাকার নৌ-পথের শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে। নতুন কমিটির নেতৃবৃন্দ তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন।

এই নিউজ ৩৯৩ বার পড়া হয়েছে