[english_date], [bangla_date], [hijri_date]

গোলাপগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে যুবক নিহত, ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

প্রকাশিত January 26, 2025, 11:55 PM
গোলাপগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে  যুবক নিহত, ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের

সিলেটের গোলাপগঞ্জে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে রাহাত আহমদ (২৪) নামের এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২২ জানুয়ারি ২০২৫) উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় ৫জনের বিরুদ্ধে মামলা (মামলা নং-১৫/ তারিখ-২৬-০১-২০২৫ ইংরেজি) দায়ের করেন নিহত রাহাতের মামা মাসুদ আহমদ।

মামলায় আসামীরা হলেন উত্তর কানিশাইল গ্রামের কবির উদ্দিনের ছেলে ইমতিয়াজ রুবেল (৪৫), ফরিদ আহমদ পাবেল ( ৩৫), ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের ইরা মিয়ার ছেলে রুহুল আমিন অপু (২৪), পাপ্পু আহমদ (৩৮) এবং উত্তর কানিশাইল গ্রামের দেহরন মিয়ার ছেলে জাবেদ মিয়া (৩০)।

মামলার এজহার ও নিহতের পরিবার সূত্রে জানাযায়, পূর্ব শত্রুতার জেরে ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল গ্রামের মাসুদ আহমদের বসত ভিটার জায়গা জোরপূর্বক দখল করতে যুক্তরাজ্য প্রবাসী ফরিদ আহমদ পাবেলের প্রত্যক্ষ ও আর্থিক সহযোগিতায় উল্লেখিত আসামীগন দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় মাসুদ আহমদের ভাগনা রাহাত আহমদকে আসামীরা হামলা চালিয়ে গুরুত্বর আহত করেন। এছাড়াও মাসুদ আহমদ, ও তার ভাই মাহমুদ আহমদ এবং চাচাতো ভাই সুহেল আহমদ সেলিম রাহাতকে বাঁচাতে এগিয়ে আসলে তাদেরও গুরুত্বর জখম করা হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা রাহাত আহমদকে মৃত ঘোষণা করে। অন্যদের প্রাথমিক চিকিৎসা নেয়ার পর কর্মরত ডাক্তার তাদেরকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃমোখলেছুর রহমান আকন্দ। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এই নিউজ 321 বার পড়া হয়েছে