সাংবাদিক শাহেদ আহমদের প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সহসভাপতি হেলালুজ্জামান হেলাল ও তাঁর সমর্থিত নেতাকর্মীরা। তিনি মঙ্গলবার (১১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানান।
বিজ্ঞপ্তিতে গত ১০জানুয়ারি নিউজ পোর্টাল গোলাপগঞ্জ নিউজ টুয়েন্টিফোরে প্রকাশিত প্রতিবেদনে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রাবেলকে বিজয়ী করতে হেলালুজ্জামান হেলাল সক্রিয় ভূমিকা পালন করেছিলেন বলে যে অভিযোগ তুলে ধরা হয়েছে, তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।
হেলালুজ্জামান হেলাল বলেন, “সাংবাদিক শাহেদ আহমদ আমার বিরুদ্ধে মিথ্যা তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছেন। প্রতিবেদনে যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলোর কোনো তথ্য-প্রমাণ নেই। আমার বিরুদ্ধে এ ধরনের সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি দাবি করেন, প্রকাশিত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলোর যথাযথ তথ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।
উল্লেখ্য, গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতা হেলালুজ্জামান হেলালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে সাংবাদিক শাহেদ আহমদের একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
এই নিউজ 312 বার পড়া হয়েছে