[english_date], [bangla_date], [hijri_date]

আল খায়ের প্রপার্টিজ-এর বাৎসরিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

প্রকাশিত April 11, 2026, 05:40 AM
আল খায়ের প্রপার্টিজ-এর বাৎসরিক সাধারণ অধিবেশন অনুষ্ঠিত

সিলেটের আবাসন প্রতিষ্ঠান ‘আল খায়ের প্রপার্টিজ’-এর বাৎসরিক সাধারণ পরিষদের অধিবেশন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় সিলেট সদর উপজেলার শিবের বাজারস্থ কার্যালয়ে এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার কাজী আজাদুর রহমানের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক হাফিজ মুক্তাবিছুন্নূর-এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান।

অধিবেশনে আল খায়ের প্রপার্টিজ-এর চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ হুসাইন প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম, বিগত বছরের অগ্রগতি এবং নতুন ক্রয়কৃত জমি সংক্রান্ত চলমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন। তিনি প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনা এবং গ্রাহকসেবা নিশ্চিতকরণের বিষয়েও গুরুত্বারোপ করেন।

অধিবেশনে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক মাওলানা আলী আহমদ ও সিরাজ উদ্দীন, কোষাধ্যক্ষ মাওলানা রিয়াজুল হক, প্রকল্প পরিচালক রাসেল আহমদ।

এছাড়াও শেয়ারহোল্ডারদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুস সালাম মুন্না, আব্দুল ওয়াদুদ, মাওলানা মাহবুব আহমদ, ইকবাল উদ্দীন (পীর), মাওলানা ইসলাম উদ্দীন, মুসলিম উদ্দীন, হাফিজ সাজ্জাদুর রহমান, দুলাল আহমদ এবং মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।

অধিবেশনে উপস্থিত শেয়ারহোল্ডারবৃন্দ প্রতিষ্ঠানের উন্নতির লক্ষ্যে বিভিন্ন গঠনমূলক আলোচনা ও মূল্যবান ব্যবসায়িক মতামত প্রদান করেন। সবশেষে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

এই নিউজ 555 বার পড়া হয়েছে