জামায়াতে ইসলামী সিলেট মহানগরের আমীর ফখরুল ইসলাম বলেছেন, জাগপা দেশের রাজনীতির এক আপসহীন শক্তির নাম। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই দলটি দেশপ্রেম ও মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি শফিউল আলম প্রধানের আদর্শকে ধারণ করে মেহনতি মানুষের অধিকার রক্ষায় জাগপা’র ভূমিকার প্রশংসা করেন।
তিনি আরো বলেন, সিলেটের মাটি সব সময় আধিপত্যবাদবিরোধী লড়াইয়ের সূতিকাগার। ১১ দলের এই গণভোটের লড়াইয়ে সিলেট থেকেই সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ও জনমত গড়ে তোলা হবে। জাগপা-কে একটি আদর্শিক ও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করিয়ে আমরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করব।
শুক্রবার (১০ এপ্রিল) রাত ৮টায় নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেট ৩য় তলায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাগপা সিলেট মহানগরের উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাগপা সিলেট মহানগরের সহ-সভাপতি মোঃ পিয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেনের পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা সাজ্জাদুর রহমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জাগপা’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও সিলেট মহানগরের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান আহমদ সাজু।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক জহুর আলম, প্রচার সম্পাদক হোসেন আহমদ আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূর আহমদ জুনেদ, যুব বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত, শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন, সহ-যুব বিষয়ক সম্পাদক ইয়াছিন আহমদ, সহ-দপ্তর সম্পাদক শাহিন আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক জুনায়েদ আহমদ, জেলা সমন্বয়ক সাংবাদিক) রাসেল আহমদ, প্রফেসর নাঈম আহমদ, সাব্বির আহমদ শহিদ, আকমল হোসেন, কার্যনির্বাহী সদস্য ফারুক মিয়া, বেলাল হোসেন, অর্জয় রায়, আলী আহমদ, আলী নূর, ফখরুল ইসলাম, আব্দুল কাদির প্রমুখ।
এই নিউজ ৩১৬ বার পড়া হয়েছে