সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট বিভাগকে স্বায়ত্বশাসন করা, সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা করা ও সিলেটের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নসহ অন্যান্য দাবীতে আগামী ১৮ এপ্রিল শনিবার বিকেল ৩টায় নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিতব্য জনসভা সফলের লক্ষ্যে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী।
শনিবার (১১ এপ্রিল) বিকালে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৫ম তলায় সাধারণ সভার আয়োজন করা হয়।
যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামাল আহমদের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলটি পাঞ্চায়িতের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, এডভোকেট মামুনুর রশীদ, ফেরদৌস আহমদ, এডভোকেট আজাদ আহমদ, মো. আমিনুজ্জামান চৌধুরী, ওয়ারিছ আলী মামুন এডভোকেট, সুহেনা আক্তার হেনা, মোহাম্মদ খছরুর রশীদ, সংগঠক সাজ্জাদ আহমদ সাজু, মো: বাহা উদ্দিন বাহার, জুবের আহমদ, কয়ছর আহমদ কাওছার, মো: কুরবান মিয়া, আবু তাহের, আব্দুর রাজ্জাক শাওন, ইফতেফার আহমদ জায়েদী, সায়েন আহমদ চৌধুরী, আনোয়ার আহমদ প্রমুখ।
সাধারণ সভায় সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী আগামী ১৮ এপ্রিল শনিবারের জনসভা সফলের জন্য সিলটি পাঞ্চায়িতের নেতাকর্মীসহ সিলেটবাসীকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান। তিনি উপরোক্ত দাবিগুলো বাস্তবায়নে সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
এই নিউজ ৩৪৩ বার পড়া হয়েছে