[english_date], [bangla_date], [hijri_date]

অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে আব্দুর রহমান রিপনের শোক

প্রকাশিত April 11, 2026, 01:22 PM
অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে আব্দুর রহমান রিপনের শোক

সিলেট মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক যুগ্ম আহবায়ক ও প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মকসুদ আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সিলেট জেলার মহাসচিব এবং সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, অধ্যাপক সৈয়দ মকসুদ আলী কেবল একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন সমাজ ও রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। সিলেটের শিক্ষা বিস্তার ও রাজনৈতিক অঙ্গনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সিলেটবাসী একজন নিবেদিতপ্রাণ ও গুণী অভিভাবককে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

আব্দুর রহমান রিপন শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন।

এই নিউজ 364 বার পড়া হয়েছে