১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

সিলেটবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম

প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ণ
সিলেটবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সিলেটবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল কাহের চৌধুরী শামীম।

সোমবার (১৩ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। মোগল আমলে ফসলি সনের যে যাত্রা শুরু হয়েছিল, তা আজ বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংস্কৃতির এক অনন্য উৎসবে পরিণত হয়েছে।

সিলেট জেলা বিএনপির সাবেক এই সভাপতি আরও উল্লেখ করেন, বৈশাখ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় চেতনার অবিচ্ছেদ্য অংশ। জীর্ণ পুরাতন সবকিছু পেছনে ফেলে নতুন সম্ভাবনা ও সুন্দর আগামীর পথে হাঁটার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

শুভেচ্ছা বার্তার শেষ অংশে তিনি নতুন বছরে প্রতিটি মানুষের জীবনে অনাবিল শান্তি, সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন বছর যেন দেশ ও জাতির জন্য বয়ে আনে কল্যাণ ও সমৃদ্ধির নতুন বার্তা।

এই নিউজ ৩১৫ বার পড়া হয়েছে