১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও উৎসবমুখোর ছিল।

গত ১৪ এপ্রিল মুক্তাক্ষরের সদস্যরা বিভিন্ন আয়োজনের সাথে আবৃত্তিকে সাথে নিয়ে অংশগ্রহণ করে।

ঐদিন মুক্তাক্ষরের ছাতক শাখা সকাল ১০টায় ছাতক উপজেলা পরিষদ প্রাঙ্গণে দলগত আবৃত্তি পরিবেশনের পর ১২টায় ছাতক চন্দ্রনাথ বালিকা বিদ্যালয়ে বৈশাখী আবৃত্তি পরিবেশন করে।

বেলা ২টায় বাংলাদেশ জাতীয় কবিতা পরিষদ সিলেট বিভাগের আয়োজনে সিলেট নবাব রোড আল আমিন ইন্টান্যাশনাল স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তাক্ষর সিলেটের সদস্যরা নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে।

বিকাল সারে চারটায় সিলেট সারদা হল প্রাঙ্গণে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে সিলেট জেলা শিল্পকালার তত্বাবধানে দলগত আবৃত্তি পরিবেশন করে মুক্তাক্ষর সিলেট।

বিকাল সারে পাঁচটায় সিলেট কমল পরিষদ আয়োজিত শহিদ জিয়া গ্রন্থ মেলা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে মুক্তাক্ষরের সদস্যরা নৃত্য, একক আবৃত্তি ও দলিও আবৃত্তি পরিবেশন করে। বিমল করের নির্দেশনায় ও প্রিয়াশ্রী কর পিউর গ্রন্থনায় শ্রুতি সরকারের সঞ্চালনায় বিভিন্ন কবির কবিতায় আবৃত্তি পরিবেশন করে পিউ, অদিতি, শ্রেয়া, সোনিয়া, ঐশিকা, নেনো, ত্রিদিব, স্বপ্ন, প্রাচী, ওম, আদিত্য অর্চি ও অয়ন সাহা।

একক নৃত্য পরিবেশন করে মুন। নৃত্য পরিচালনায় ছিল প্রিয়াশ্রী কর পিউ। সবাই আনন্দ চিত্তে সিলেট ও ছাতকে বৈশাখী শোভাযাত্রার র‌্যালিতে অংশগ্রহণ করে।

এই নিউজ ৪৪৭ বার পড়া হয়েছে