স্টাফ রিপোর্ট:
সিলেটে ওয়ালটন প্লাজার এক কিস্তির গ্রাহককে প্রতারণার দায়ে ৬মাসের কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন মেট্রোপলিটন মাজিস্ট্রেট ২য় আদালত,সিলেট। বুধবার (১৫ এপ্রিল) এ জরিমানা ও করা প্রদান করা হয়।
কারাদণ্ড প্রাপ্ত আসামী সিলেটের জালালাবাদ থানার সাদীপুর গ্রামের মখর আলীর পুত্র পাবেল আহমেদ (২৭)।
জানা যায়, পাবেল আহমদ ২০২২ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে, সিলেটের ওয়ালটন প্লাজার বিভিন্ন শাখা হতে, একাধিক ওয়ালটন পণ্য নিজের এবং পরিবারের সদস্যের নামে, ভুয়া তথ্য ও মিথ্যা পরিচয় প্রদান করে কিস্তিতে ক্রয় করেন। পরবর্তীতে কিস্তি পরিশোধ না করে তিনি পালিয়ে বেড়ান।
ওয়ালটন প্লাজা থেকে, তার পরিবার ও এলাকার মানুষের সাথে কয়েকবার যোগাযোগ করা হলে, তারা সহযোগিতার আশ্বাস দিয়েও কালক্ষেপন করতে থাকেন।
এরপর ২০২৩ সালের ১৯ জুলাই ওয়ালটন প্লাজার সিনিয়ন ম্যানেজার কেশব দাস রাজা ওয়ালটন প্লাজার পক্ষে বাদী হয়ে মামলা দায়ের করলে (মামলা নং- কোতোয়ালী জি.আর ৪০৭/২০২৪) আসামী পাবেল কয়েকবার সমাধানের আশ্বাস দিয়েও বিষয়টি সমাধান করেননি।
দীর্ঘ শুনানির পর মহামান্য আদালত বুধবার (১৫ এপ্রিল) ফৌজদারী কার্যবিধির ৪২০ ধারায় আসামী পাবেল আহমেদকে ৬ মাসের সশ্রম কারাদন্ড ও আর্থিক জরিমানা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ালটন প্লাজার পক্ষের নিযুক্ত আইনজীবি মো: অহিদুর রহমান চৌধুরী।
উল্লেখ্য যে, ওয়ালটন আমাদের দেশীয় একটি সুনামধন্য ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড। ওয়ালটন প্লাজা থেকে সহজ শর্তে, সমাজের সকল শ্রেণীর মানুষ কিস্তিতে পণ্য ক্রয় করে থাকেন, কিস্তিতে পণ্য কিনে, কিস্তি সচল অবস্থায় গ্রাহক বা তার পরিবারিক সদস্যের মৃত্যুতে, ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ ৩ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক অনুদানের পাশাপাশি গ্রাহকের বকেয়া টাকা মওকুফ করে।
কিস্তি চলাকালীন সময়ে গ্রাহক কোন দূর্ঘটনা বা প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত হলে, গ্রাহকের কিস্তি মূল্যে হতে, ডিসকাউন্ট দিয়েও হিসাব সমাপ্ত করা হয়।
সর্বপরি,ওয়ালটনের সহজ কিস্তি সুবিধার কারনেই আজ বাংলাদেশের ঘরে ঘরে ইলেক্ট্রনিক্স পণ্য পৌঁছে গেছে। গ্রাহকদের এতো সুবিধা দিলেও কোন ব্যাক্তি যদি, ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য ক্রয় করে, প্রতারণার আশ্রয় নিয়ে কিস্তি পরিশোধ না করেন, সেই ব্যাক্তির বিষয়ে কোম্পানী কঠোর ভূমিকা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এরই ধারাবাহিকতায়, পাবেলের মতো যারাই প্রতারনা এবং মিথ্যা তথ্য দিয়ে কোম্পানীর লোকদের হয়রানী করছে, সেই সব প্রতারকদের বিরুদ্ধে কোম্পানি আইনের আশ্রয় নিচ্ছে এবং ভবিষ্যতেও নিবে। এখন, ওয়ালটন পণ্য বিশ্বের ৫০টি দেশে রপ্তানী হয়, ফলে বৈদেশিক মুদ্রার পাশাপাশি দেশের অসংখ্য লোকের কর্মসংস্থান হচ্ছে।
এই নিউজ ৪৯৮ বার পড়া হয়েছে