২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে সিলেট ছাত্রদলের নারীকর্মীরা

সারাদেশের ন্যায় সিলেটেও শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। এই উপলক্ষে পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের সহায়তায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার নারী কর্মীরা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর শাহজালাল উপশহর হাই স্কুল পরীক্ষা কেন্দ্রের প্রবেশদ্বারে অবস্থান করে তারা অপেক্ষমাণ অভিভাবক ও পরীক্ষার্থীদের মাঝে কোমলপানি, বিস্কুট, জুস এবং কলম বিতরণ করেন। এতে করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে স্বস্তি ফিরে আসে এবং মানবিক এ উদ্যোগ প্রশংসিত হয়।

উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের নেত্রী মাইশা জ্যোতি, মদনমোহন কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক মাহি বিনতে ওয়াদুদ মৌরি, ইয়াসমিন জান্নাত, সাদিয়া ফারহানা, কলি আক্তার, স্বর্ণা বেগমসহ আরও অনেকে।

নেতৃবৃন্দরা বলেন, পরীক্ষার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের কিছুটা স্বস্তি দিতে এবং মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই নিউজ ৩০৯ বার পড়া হয়েছে