সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২২ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং আদর্শ আবাসিক এলাকা হিসেবে গড়ে তুলতে বিশিষ্ট সমাজসেবী ও সাবেক ব্যাংকার বদরুল আমিন হারুনকে কাউন্সিলর পদে দেখতে চায় শাহজালাল উপশহরের বিদগ্ধ নাগরিক সমাজ।
দীর্ঘদিন যাবত তিনি শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও আই ব্লক বায়তুন নাযাত জামে মসজিদের সাধারণ সম্পাদক এবং শাহজালাল আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া শাহজালাল উপশহরের প্রায় সবগুলো শিক্ষা প্রতিষ্টান প্রতিষ্টা ও পরিচালনায় তার সক্রিয় ভুমিকা রয়েছে।তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে এলাকার সাধারণ মানুষ ও সুশীল সমাজ তাঁকে আসন্ন নির্বাচনে প্রতিনিধি হিসেবে পেতে আগ্রহী।
শাহজালাল উপশহরের সচেতন নাগরিকরা জানান, উপশহর এলাকাটি সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা। তবে জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা দীর্ঘদিনের। এসব সমস্যা সমাধানে একজন শিক্ষিত, অভিজ্ঞ এবং দূরদর্শী নেতৃত্বের প্রয়োজন। সাবেক এই ব্যাংকার তাঁর পেশাগত জীবনের সততা ও সাংগঠনিক দক্ষতা দিয়ে উপশহরকে একটি মডেল ওয়ার্ডে রূপান্তর করতে পারবেন বলে তারা বিশ্বাস করেন।
বদরুল আমিন হারুন দীর্ঘকাল ব্যাংকিং পেশায় জড়িত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। উপশহর কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও বাসিন্দাদের অধিকার রক্ষায় সর্বদা সচেষ্ট থেকেছেন। বিশেষ করে শিক্ষা ও শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে এবং বিভিন্ন দুর্যোগে তাঁর মানবিক সহায়তামূলক কর্মকাণ্ড সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে।
এলাকার প্রবীণ ও বিদগ্ধ নাগরিকদের মতে, বদরুল আমিন হারুন একজন বিনয়ী ও সজ্জন ব্যক্তি। এলাকার অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে তাঁর বিকল্প নেই। বিদগ্ধ নাগরিক সমাজের এই দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে এলাকার যুব সমাজও এখন তাঁর পক্ষে প্রচারণায় সরব হচ্ছে।
২২ নং ওয়ার্ডের বাসিন্দারা মনে করেন, একজন যোগ্য অভিভাবক হিসেবে বদরুল আমিন হারুন নির্বাচিত হলে শাহজালাল উপশহর হবে একটি নিরাপদ, দূষণমুক্ত এবং আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আদর্শ আবাসিক এলাকা।
এই নিউজ ৩২৭ বার পড়া হয়েছে