[english_date], [bangla_date], [hijri_date]

মহানগর যুবদল সভাপতি তারেকের বড় ভাই হাসপাতালে, জেলা ও মহানগর যুবদলের দোয়া কামনা

প্রকাশিত April 23, 2026, 05:26 AM
মহানগর যুবদল সভাপতি তারেকের বড় ভাই হাসপাতালে, জেলা ও মহানগর যুবদলের দোয়া কামনা

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের বড় ভাই অ্যাডভোকেট ইসপাক বক্ত চৌধুরীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেছেন সিলেট জেলা ও মহানগর যুবদলের নেতৃবৃন্দ। অ্যাডভোকেট ইসপাক বক্ত চৌধুরী বর্তমানে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তাকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে স্থানান্তর করার কথা রয়েছে।

বুধবার (২২ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সিলেট মহানগর যুবদলের নির্বাচিত সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের বড় ভাইয়ের অসুস্থতার সংবাদে আমরা গভীরভাবে বিচলিত ও উদ্বিগ্ন। আমরা মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করছি, তিনি যেন দ্রুত তাকে পূর্ণ সুস্থতা দান করেন এবং শেফা নসিব করেন। আমিন।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন যে, শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেকের পরিবার সিলেটের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অত্যন্ত সুপরিচিত। তারা পরিবারের সকল সদস্যের ধৈর্য ও সুস্বাস্থ্য কামনা করেন। একই সাথে সিলেট জেলা ও মহানগর যুবদলের সর্বস্তরের নেতাকর্মীসহ সিলেটবাসীকে অ্যাডভোকেট ইসপাক বক্ত চৌধুরীর দ্রুত আরোগ্যের জন্য দোয়া করার উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

এই নিউজ 364 বার পড়া হয়েছে