[english_date], [bangla_date], [hijri_date]

কথাকলি সিলেটের নতুন সভাপতি টুকু, দ্বিতীয় মেয়াদে সম্পাদক সুমন

প্রকাশিত April 26, 2026, 06:56 AM
কথাকলি সিলেটের নতুন সভাপতি টুকু, দ্বিতীয় মেয়াদে সম্পাদক সুমন

সি‌লে‌টের খ‌্যাতনামা সাংস্কৃ‌তিক সংগঠন কথাকলি সিলেটের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় কথাকলি সিলেটের মহড়া কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে নীলাঞ্জন দাস টুকুকে সভাপতি এবং আমিরুল ইসলাম সুমনকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।

ক‌মি‌টির অন‌্যান‌্যরা হ‌লেন সহ-সভাপতি মঞ্জুর আহমদ চৌধুরী, সহ-সাধারন সম্পাদক সিরাজ উদ্দিন শিরুল, অর্থ সম্পাদক জুমেল আহমদ ইব্রাহীম, দপ্তর ও প্রচার সম্পাদক শ্রাবন আচার্য্য সুজন, প্রবাসী সমন্বয়ক সদস্য আনোয়ারুল হক লাভলু, সদস্য শামসুল বাসিত শেরো, শামীম আহমেদ, হাবীবা ফেরদৌস বিনতু, সাইমা শহীদ।

এই নিউজ 368 বার পড়া হয়েছে