আগামীকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রার মাঠ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হবে।
উক্ত মিছিলে মহানগর বিএনপির কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, থানা বিএনপির নেতৃবৃন্দ, মহানগরীর ৪২টি ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মী এবং মহানগর বিএনপির আওতাধীন সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক মোঃ ইমদাদ হোসেন চৌধুরী।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এ প্রচার মিছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে সফল ও স্মরণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই নিউজ ৩০৭ বার পড়া হয়েছে