৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাত্রলীগ নেতা আশরাফকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সিলেটে বিএনপি ও ছাত্রদলের মানববন্ধন

প্রকাশিত মে ২, ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ণ
ছাত্রলীগ নেতা আশরাফকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সিলেটে বিএনপি ও ছাত্রদলের মানববন্ধন

নিউজ ডেস্ক : সিলেটে যুক্তরাজ্য প্রবাসী ছাত্রলীগ নেতা আশরাফ উদ্দিন রোমানকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে) বিকেলে সিলেট এমসি কলেজ সংলগ্ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আশরাফ উদ্দিন রোমান সিলেটে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। সিলেটে রাজনীতি করতে গিয়ে বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেনের ক্ষমতা কাজে লাগি তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতেন। বিভিন্ন সময় ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলা করতেন। তার নির্যাতনে অনেকটা অসহায়ের মতো থাকতেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বক্তারা আরও বলেন, ২০২৪ সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে৷ মামলা থাকার পরও এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা শুনেছি তিনি বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাকে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করে ফাঁসি নিশ্চিত করতে হবে৷

মানববন্ধনে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা উপস্থিত হয়ে আশরাফ রোমানের গ্রেপ্তার দাবি করেন।

এই নিউজ ৩০৪ বার পড়া হয়েছে