সিলেট জেলা স্টেডিয়ামে গত শনিবার (২ মে) জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত অনুষ্ঠানে সিলেটের বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ আনোয়ার হোসেন আন্তর্জাতিক উশু কোচ এর ৪টি সনদ প্রদর্শন করেন।
আনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত ‘চাইনিজ উশু ফাইটার স্কুলের’ ৬ জন কৃতি শিক্ষার্থীর কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ তৈরি হয়েছে। এর মধ্যে ২ জন বাংলাদেশ সেনাবাহিনীতে, ২ জন বাংলাদেশ আনসার বাহিনীতে এবং ২ জন বিকেএসপিতে সুযোগ পেয়েছেন। আনোয়ার হোসেনের ছোট ছেলে মো: রিফাত হোসেন প্রধানমন্ত্রীর সামনে উশু লাঠি প্রদর্শন করায় প্রধানমন্ত্রী ভূয়ংশী প্রশংসা করেন।
তিনি একাধারে আন্তর্জাতিক উশু কোচ এবং বাংলাদেশ জাতীয় জুনিয়র উশু দলের কোচ। সিলেট জেলা নতুন কুঁড়ি স্পোর্টসের উশু ডিসিপ্লিন-এর আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিলেটে চাইনিজ উশু ফাইটার স্কুল ও চাইনিজ মার্শাল কুংফু একাডেমির প্রতিষ্ঠাতা এবং প্রধান প্রশিক্ষক। তিনি এ পর্যন্ত লক্ষ্য লক্ষ্য স্কুল-কলেজ শিক্ষার্থীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দিয়েছেন এবং ৪০ জন ব্ল্যাক বেল্ট হোল্ডারসহ জাতীয় পর্যায়ে ৩০ জন উশু জাজ ও কোচ তৈরি করেছেন।
নিজের এই অনন্য অর্জনে আনোয়ার হোসেন অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তিনি সবার কাছে দোয়া চেয়ে আশা প্রকাশ করেন যে, কঠোর পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে সিলেট ও জাতীয় পর্যায়ের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের নাম আরও উজ্জ্বল করবেন।
এই নিউজ 380 বার পড়া হয়েছে