[english_date], [bangla_date], [hijri_date]

সাহেববাজারে নাহিশা পোল্ট্রি ফার্মে পরিবেশ অধিদপ্তরের অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত May 8, 2026, 02:01 PM
সাহেববাজারে নাহিশা পোল্ট্রি ফার্মে পরিবেশ অধিদপ্তরের অভিযান, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

ডেস্ক রিপোর্টঃ

সিলেটের সদর উপজেলার পাঠানগাঁও, সাহেবের বাজার এলাকার অবৈধ ভাবে পরিচালিত নাহিশা পোল্ট্রি ফার্মে মোবাইল কোর্ট পরিচালনা করে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে পরিবেশ অধিদপ্তর, সিলেট এই অভিযান পরিচালনা করে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল করিব।

এতে সহযোগিতা করেন এ দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও পুলিশ সদস্যগণ এবং বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাগণ।

জানা যায়, প্রায় ৭বছর থেকে পাঠান গাঁও গ্রামের মধ্যখানে সরকারি রাস্তার পাশে পরিবেশের ছাড়পত্রবিহীন অবৈধভাবে নাহিশা পোল্ট্রি খামার পরিচালনা করে আসছিলেন বহিরাগত নজরুল ইসলাম নামের এক ব্যক্তি। এই বিষয়টি এলাকাবাসী পরিবেশ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়ে অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর এই অভিযান পরিচালনা করে।

এর আগেও বিষয়টি নিয়ে ৩নং খাদিম নগর ইউপি চেয়ারম্যান বরাবর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রসাশক মহোদয় বরাবর অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে খামার মালিককে খামারটি অন্যত্র সরিয়ে নিতে একাধিকবার অনুরোধ করা হলেও তাতে খামার মালিক কোন কর্ণপাত করেন নি। এলাকাবাসীও তাকে মৌখিকভাবে খামারটি সরিয়ে নিতে অনুরোধ করলে সে খামারটি সারিয়ে নেয়নি। বরং সে এলাকাবাসীকে অনেক হুমকি-ধামকী ও মামলা হামলার ভয় দেখায়।

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, পরিবেশ ধ্বংসকারী এই খামারটি যাতে শিগগিরই উচ্ছেদ করা হয়।

এই নিউজ 339 বার পড়া হয়েছে